আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচনে ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়: সিইসি

নির্বাচনে ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়: সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষ থেকে সাংবাদিকরা সরাসরি সম্প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

১৫ ডিসেম্বর, শনিবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘ভোট কক্ষের ভেতর থেকে কোনোভাবে সরাসরি সম্প্রচার করা যাবে না। তবে সাংবাদিকরা ভোট কেন্দ্র অঙ্গন থেকে সরাসরি সম্প্রচার করতে পারবেন।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোট গ্রহণের গোপন স্থান ছাড়া ভোট কক্ষের মধ্যে ছবি বা ভিডিও ধারণ করতে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবেন।’

একসাথে অনেক সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে সিইসি বলেন, ‘এতে পোলিং এজেন্টদের পাশাপাশি ভোটারদেরও নানা সমস্যায় পড়তে হয়।’

একসাথে কতজন রিপোর্টার বা সাংবাদিক প্রবেশ করতে পারবেb তা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

এ ছাড়াও নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেটের গতি কমিয়ে রেখে মোবাইল ফোনের নেটওয়ার্ক ফোর জি’র পরিবর্তে টু জি রাখার ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান সিইসি।

এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। আমি মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে বলেই প্রার্থীরা প্রচারে নামতে পেরেছে। প্রচারে তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত