আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনের সোনাইমুড়ী বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। ৩টি মোটরসাইকেলে আগুন ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এইচ এম ইব্রাহিম ঢাকা থেকে চাষীরহাটে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে তাকে তার বাড়িতে নিয়ে যায়।

বিকেলে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টার এলাকায় পথসভা করে বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। পথসভা চলাকালে দুর্বৃত্তরা তাতে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাজারে ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল অভিযোগ করে বলেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে পথসভার পিছন থেকে হামলা ও গুলি চালায়। এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হন। এছাড়া দলের অন্তত ২০জন নেতাকর্মী আহত হয়। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকেনের শরীরে শটগানের ছররা গুলি রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত