আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

নাশকতার একটি মামলায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (রোববার) বেলা তিন টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, পদ্মপুকুর ইউননিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীসহ ৬ জন।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

একাদশ সংসদ নির্বাচনে ২০ জনের মতো জামায়াত নেতা ধানের শীষ প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। নিবন্ধন হারানোর পর জোটসঙ্গী বিএনপির প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। গাজী নজরুল ১৯৯১ সালে জামায়াতের এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত