আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোথাও ধানের শীষের পোস্টার নেই: ইসিকে ড.কামাল

কোথাও ধানের শীষের পোস্টার নেই: ইসিকে ড.কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ডিসেম্বর। তবে নির্বাচনী কোন প্রচার প্রচারণা করতে পাচ্ছে না ধানের শীষের প্রার্থীরা নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অন্য কমিশনারদের এক বৈঠকে এ অভিযোগ করেন ড. কামাল হোসেন। দুপুর থেকে আড়াইঘণ্টা ব্যাপী বৈঠক শেষে ড. কামাল ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ড. কামাল বলেন, ‘আমাদের প্রার্থীদের ওপর কোথায় কোথায় হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য, সুনির্দিষ্ট প্রমাণ ও ছবি দিয়েছি।

তিনি বলেন, কোথাও আমাদের ধানের শীষের প্রার্থীরা নামতে পারছে না। আমাদের প্রার্থীরা মাঠে নামলেই তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হচ্ছে। ঢাকা শহরের কোথাও ধানের শীষের পোস্টার নেই। কেন পোস্টার নেয় সে বিষয়ে আপনারা খবর নেন।

তিনি বলেন, সংবিধান অনুসারে নির্বাচন কমিশন অনেক ক্ষমতার অধিকারী। তারপরও নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার চায় না আমরা নির্বাচন করি। তারা চায় আমরা যেন ভোটের মাঠ থেকে বেরিয়ে আসি। কিন্তু আমরা মরে গেলেও নির্বাচন বর্জন করব না। আমি যদি মারাও যায় তারপরও আমার লাশ নিয়ে কেন্দ্রে গিয়ে যেন ভোট দেওয়া হয়।

ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা বলেন, ‘আমাদের অভিযোগ সম্পর্কে জেনে সিইসি বিব্রত হয়েছে। আমরা বলেছি, শুধু বিব্রত হলে চলবে না। এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ড. কামাল বলেন, ‘আমি ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনি এজেন্ট ছিলাম। গত ৫৫ বছরে নির্বাচন নিয়ে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। প্রত্যেকটি নির্বাচনেই আমি কমবেশি ভূমিকা রেখেছি। কিন্তু এইরকম নির্বাচন কখনো কোথাও হতে দেখি নাই।’

তিনি বলেন, ‘কোথাও নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। আমরা ন্যূনতম পরিবেশ সৃষ্টির জন্য ইসিকে আহ্বান জানাই।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত