আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শান্তি বজায় রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

শান্তি বজায় রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার পুলিশের এ দুই কর্মকর্তাকে পৃথকভাবে ইসিতে ডেকে নেওয়া হয়। বিকেল ৫টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন আইজি।

এর পরপরই সন্ধ্যায় সিইসির কক্ষে যান ডিএমপি কমিশনার। তবে তারা বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। পরে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে নির্বাচন কমিশনে ডেকে এনে সারাদেশের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন সিইসি।

ইসি সচিব বলেন, ঘটনাপ্রবাহে নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। গণমাধ্যমেও প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধার বিষয়টি আসছে। এসব বিষয়ে দুই পুলিশ কর্মকর্তাকে অবগত করে আগামীতে যাতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি।

সোমবার এ- সংক্রান্ত একটি চিঠি ইসি সচিবালয় থেকে আইজিপির কাছে পাঠানো হয়েছে।

ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেমের সই করা চিঠিতে বলা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে শনিবার সিইসি ওই ঘটনাকে দুঃখজনক অভিহিত করে বলেছিলেন, 'একজন সিনিয়র সিটিজেন এবং প্রখ্যাত লোকের ওপর এ ধরনের ঘটনা কাম্য নয়।'

ওই হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে উল্লেখ করে তিনি বলেছিলেন, 'নির্বাচনী তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাব। তারা যেভাবে রিপোর্ট দেবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।'

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত