আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপি-জামায়াতের টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত অব্যাহত আছে। তাদের চক্রান্ত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে। বিএনপি-জামায়াত ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। আবার অবৈধ টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র করছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছ থেকে অর্থ নিন আর নৌকা মার্কায় ভোট দিন, এটাই এখনকার গ্লোগান। কারণ ক্ষমতায় থাকতে তারা দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে।’

বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির সুধাসদন থেকে রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা ও নড়াইলে নিজ দল ও জোটের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকার জোয়ার দেখে ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে ও চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে বিএনপি। তাদের চক্রান্তের হাত থেকে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। একদিকে বিএনপি কোনও প্রচার-প্রচারণায় নেই, অথচ নেতারা নির্বাচন কমিশনে প্রতিদিন নালিশ করে, অন্যদিকে তারা নির্বাচন বানচালের চক্রান্তও করে। বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে, আওয়ামী লীগের ঘাড়ে দায় চাপাচ্ছে।

আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নে বিএনপির ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ করে শেখ হাসিনা বলেন, প্রতিটি আসনের বিপরীতে তিন-চারজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর সঙ্গে বিএনপি প্রচুর মনোনয়ন বাণিজ্য করেছে। অতীতে বিএনপি দুর্নীতি, মানি লন্ডারিং, অস্ত্র চোরাচালানের মাধ্যমে, অর্থ আত্মসাৎ, এতিমের টাকা চুরির মাধ্যমে, এখন মনোনয়ন বাণিজ্যে অর্জিত টাকা নির্বাচনে ব্যয় করছে এবং এটাই তাদের চরিত্র।

প্রথমে রাজশাহীর পর ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা যুক্ত হন নড়াইলের জনসভায়। ইনজুরির কারণে নিজের নির্বাচনী এলাকায় যেতে না পারলেও সুধাসদন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

ভিডিও কনফারেন্সে সংক্ষিপ্ত বক্তব্যে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় নৌকা মার্কায় ভোট দিতে নিজ এলাকার জনগণের প্রতি আহ্বান জানান মাশরাফি।

প্রতি জনসভায় আওয়ামী লীগ সভাপতি নিজ দলের ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীদের বক্তব্য দেয়ার যুযোগ দেন। সংশ্লিষ্ট এলাকার জনগণ নৌকামার্কায় ভোট দেবেন কি না তা জানতে চাইলে সবাই দুহাত তুলে প্রতিশ্রুতি দেন যে, তারা আবার নৌকা মার্কায় ভোট দেবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত