আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। নারায়ণগঞ্জের বন্দর সোনাকান্দা মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

এর আগে নারায়ণগঞ্জের বন্দর সোনাকান্দা মাঠে সমাবেশে যেতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরকে বাধা দেওয়া হয়। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের মদনপুর চৌরাস্তায় বাধা দেওয়া হয়। এ সময় বন্দর মদনপুর সড়কের প্রবেশ মুখে শুকনা কাঠ ও বাঁশে আগুন লাগিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রায় ২০ থেকে ২৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি ওহিদুলের নেতৃত্বে ঐক্যফ্রন্টের গাড়িবহরে বাধা দেওয়া হয়েছে। প্রায় আধা ঘণ্টা ঐক্যফ্রন্টে গাড়িবহর বাধার মুখে আটকে ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিকেল চারটার পর সমাবেশস্থল বন্দর সোনাকান্দা মাঠে পৌঁছায় ঐক্যফ্রন্টের গাড়িবহর।

গাড়িবহরে ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত