আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ওই আসনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক গলাচিপা মহিলা কলেজের সহযোগী আধ্যাপক মেহেদী মাসুদ বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় এ মামলা দায়ের করেন।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ৬ জনের নামে একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।

বাকি আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

তবে সাবেক এমপি রনি ওই মামলার অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে নাম লেখানো রনি এবার পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত ১৫ ডিসেম্বর গলাচিপা সদরে তার স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে রনি সেদিন সাংবাদিকদের বলেন, হামলাকারীরা তার স্ত্রী ও বোনের গয়নাও লুট করেছে।

তার দুদিন পর ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি অডিও টেপের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এক কর্মীর সাথে কথিত টেলি কথোপকথনের ওই অডিওতে থানা ঘেরাওয়ের নির্দেশ দিতে শোনা গেছে ধানের শীষের এ প্রার্থীকে।

শেয়ার করুন

পাঠকের মতামত