আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন : সিলেটে শেখ হাসিনা

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন : সিলেটে শেখ হাসিনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'আমরা যে উন্নয়ন করেছি, এটা ধরে রাখতে হবে। নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।'

শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মানুষ যে সম্মান অর্জন করেছে তা রক্ষা করতে হবে। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ নৌকার বিজয় হবে।'

এ সময় শেখ হাসিনা সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের জনসভার মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'বিএপি-জামায়াত জোটের চরিত্র— হত্যা, খুন ও জঙ্গিবাদ। নির্বাচনে তারা কি করেছে! একেকজনকে চারবার করে নমিনেশন দিচ্ছে। যে যত টাকা দেবে তাকে নমিনেশন!'

বিএনপির ভাইস চেয়ারম্যান সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেন। ওই প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, 'ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন— আমি তাকে স্বাগত জানাই।'

আওয়ামী লীগ সভাপতি বলেন, 'ইনশাল্লাহ, আগামীবার যদি সরকারে আসতে পারি, তবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে, দারিদ্র্য বলে কিছু থাকবে না।'

তিনি বলেন, 'এই নৌকা হচ্ছে মানুষের বিপদের বন্ধু। সেই নবীর আমলে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয়ন পেয়েছে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে আলো জ্বালাবো, কোনও ঘর অন্ধকার থাকবে না।'

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ মানে উন্নয়ন, বাংলাদেশ মানে উন্নয়নের রোল মডেল। বংলাদেশ মানে প্রবৃদ্ধি। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বিশ্বে মাথা উঁচু করে চলবো। কারো কাছে মাথা নিচু নয়।'

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত