আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করতে পারেনি: সুজন

নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করতে পারেনি: সুজন

নির্বাচন কমিশন এখনও মানুষের আস্থা অর্জন করতে পারেনি। নির্বাচন কমিশনের কার্যকলাপের কারণেই তাদের ওপর আস্থার অভাব আছে মানুষের। মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়েও এখনও শঙ্কা আছে। নির্বাচনে সহিংসতার বিষয়ে আমরা উদ্বিগ্ন। বললেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান।

রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োগিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মনে করেন বর্তমান পরিস্থিতি নৈরাশ্যজনক। মানুষ চায় সুশাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রতিবারই ইশতেহার দেয়, কিন্তু পরে তা বেমালুম ভুলে যায়। অতীতের মতো নির্বাচনী ইশতেহার যেন নিতান্তই কথার ফুলঝুরিতে পরিণত না হয়। আমরা আশা করেছিলাম, দলগুলো তাদের ইশতেহার বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনার রূপরেখা দেবে।

সুজন সভাপতি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহার যথারীতি অনেকটা আগের মতোই। আমরা আশা করব, নির্বাচনের পর তারা ইশতেহার বাস্তবায়ন করবে। গত নির্বাচনকে তো নির্বাচন বলা যায় না। আমরা আশা করছি, নির্বাচনের দিন ভোটারের উপস্থিতি হবে এবং নির্বাচনের পর দলগুলো তাদের ইশতেহার ভুলে যাবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও জোটগুলোর নির্বাচনী ইশতেহারে এবারও উন্নয়ন, সমৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে পরিপূর্ণ। তবে এখানে নেই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সুনির্দিষ্ট কোনও কর্মপরিকল্পনা।

হাফিজ উদ্দিন বলেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান তাতে দেশের জন্য যা দরকার, আমরাও তা চাই, সেটা হলো গণতন্ত্র ও সুশাসন। এটা করতে হলে শুরুতেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

এসময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তাহলে অনেকটাই শঙ্কা কেটে যাবে। ইসি-প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও তাগিদ দেন বদিউল আলম মজুমদার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত