আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশে ফিরলেন এরশাদ

দেশে ফিরলেন এরশাদ

সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ১৬ দিন পর দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে আজ (বুধবার) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এরশাদ।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলে বারিধারার বাড়ির পথে রওনা হন তিনি।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তাদের চেয়ারম্যান। তার সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলামও ফিরেছেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুর গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে ভোটে অংশ নিয়েছে।

এদিকে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চলচ্চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এ ছাড়া এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়া রংপুর-৩ আসনে এরশাদের বিপরীতে বিএনপির (পিপিবি) রিটা রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত