আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মুখোশ পরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

মুখোশ পরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৭টা ২২ মিনিটে এই হামলা চালানো হয়।

এ সময় বাড়ির বাইরে রাখা বকুলের গাড়ি, একটি মাইক্রো ও ২ প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে তাকে দিনভর নিজ বাড়িতে অবরুদ্ধ রাখার অভিযোগ করেন বকুল।

হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, ৭টা ২১ মিনিটে একদল যুবক মুখে কাপড় বেঁধে বাড়ির সামনে রাখা গাড়িগুলো ভাঙচুর করতে থাকেন।

ভাঙচুরের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বুকলের সমর্থকরা বাইরে বের হলে ওই যুবকরা আবারও ফিরে আসে।

এ সময় তাদের হাতে রাম দা ও ধারালো অস্ত্র ছিল। হামলাকারী যুবকরা বাড়ির ভেতরে ঢুকে মূলগেট ও সাটার কোপানোর চেষ্টা করে। কিছু সময় পর তারা চলে যায়।

প্রার্থী বকুল যুগান্তরকে বলেন, একাধিকবার নিরাপত্তা চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না। এমন অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তিনি বলেন, সারা দিন বাড়ির সামনে পুলিশ ও ডিবি পুলিশ তাকে খালিশপুরের বাসভবনে অবরুদ্ধ করে রাখে। কোনো প্রকার প্রচারণা করতে দেয়া হয়নি। যেসব নেতাকর্মীরা বাড়িতে এসেছিল তাদেরকে আমার সামনে থেকে আটক করা হয়েছে।

বকুল বলেন, সন্ধ্যার পর ২০-৩০ জন মুখোশধারী ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার নিজস্ব যানবাহন সব বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বাড়ির খুব কাছেই পুলিশের অবস্থান থাকলে তারা কোনো প্রকার বাধা দেয়নি। সার্বক্ষণিক নিরাপত্তা চাওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সোনালী সেন বলেন, প্রার্থীর ওপর হামলা হয়নি। বাড়ির সামনে কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত