আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো ধানের শীষের আহত প্রার্থী হাবিবকে

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো ধানের শীষের আহত প্রার্থী হাবিবকে

প্রচারণার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে। বুধবার বিকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ করে পাবনা-৪ আসন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ ৫ জন আহত হয়েছেন। দুপুর পৌনে ১২টার দিকে এই হামলার ঘটনাটি ঘটেছে হাইস্কুল মাঠে হাবিবের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিব ঈশ্বরদী শহরে গণসংযোগের জন্য স্কুল মাঠে জমায়েত হচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে হাবিব আহত হন। ঈশ্বরদী হাসপাতালে হাবিবকে প্রাথমিক চিকিৎসার পর পাবনায় পাঠানো হয়।

অন্য আহতরা হলেন আহসানুল ইসলাম রিপন, বাচ্চু, সরদার আতাউর রহমান ও বীর হোসেন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সাহাপুর ও নতুনহাট এলাকায় হাবিব সমর্থকরা নৌকার ফ্লাগ লাগানো কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। লক্ষীকুন্ডা ইউনিয়নের ইউপি সদস্য জিয়া মেম্বারকে হাসপাতালে দেখে হাবিবের সমর্থরা তার ওপর হামলা চালায়। পুলিশ-বিজিবি তাকে উদ্ধার করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, হাবিবের নিতম্বে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। হাবিব আশঙ্কামুক্ত বলে তিনি নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনায় পাঠানো হয়েছে।

পাবনা-৪ আসনের প্রার্থী হাবিব সমর্থক জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জানান, হামলার পর হাবিব ভাইকে পাশের একটি বাড়িতে নেয়া হয়। পরে থানার ওসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দাবি করে হাবিবুর রহমান হাবিব বলেন, গণসংযোগ ও পথসভার জন্য আয়োজিত জমায়েতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু হামলায় যুবলীগ ও ছাত্রলীগকে জড়িত করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হামলার ঘটনার জন্য তিনি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে তিনি বলেন, হাবিবের অভিযোগে বিএনপির উপজেলা কমিটি বাতিল ও পৌর কমিটি স্থগিতের ঘটনায় বিএনপির তৃণমূলের সব স্তরের নেতাকর্মীরা তার ওপর বিক্ষুব্ধ।

তিনি বলেন, গত ২২ ডিসেম্বর বিক্ষুব্ধ বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বিশাল ঝাটা মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সময় তারা হাবিবকে ঈশ্বরদীর মাটিতে পা রাখতে দেবে না বলেও ঘোষণা দেয়। এই ঘটনাই প্রমাণ করে যে কাদের দ্বারা হামলা সংঘঠিত হতে পারে। নিশ্চিত ভরাডুবি জেনে হাবিব মিথ্যাচার করছে বলে মিন্টু জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকি জানান, প্রকৃতপক্ষে কারা হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহজনকভাবে ৭ জনকে গ্রেফতার করা হযেছে। শান্তিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুলসংখ্যক, র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আহম্মেদ আলী ভূইয়া জানান, হামলার সঙ্গে কারা জড়িত তদন্ত করা হচ্ছে। এখানে নির্বাচনের পরিবেশ ভালো আছে। অপ্রত্যাশিতভাবে এ ঘটনা ঘটেছে। তবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত