আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

একাত্তরের চেয়েও ভয়ংকর হামলা ঘটছে : সুলতান মনসুর

একাত্তরের চেয়েও ভয়ংকর হামলা ঘটছে : সুলতান মনসুর

মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, “আমার কর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারনায় নামলে পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সম্মিলিত ভাবে হামলা চালায়। পুলিশের এ আচরণ মনে হয় ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনীর এ দেশের সাধারণ মানুষের উপর যে নির্মম ও বর্বর হামলা করেছিল তার চেয়ে ভয়ংকর হামলা ঘটছে এ স্বাধীন দেশের কুলাউড়ায়। অতিউৎসাহী পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলীত এ হামলায় ধানের শীষের নেতা কর্মী ঘর থেকে বের হতে পারছেনা। আতঙ্কে আমার কর্মী সমর্থকরা ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।”

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্ধের দিন পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার কাজ সুষ্টু ভাবে চালাই। প্রতীক পাওয়ার পর আমার ধানের শীষের প্রতীক সহ লিফলেট বিতরণ ও পোষ্টার টাঙ্গাতে গিয়ে বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থকদের উপর হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন ও গ্রেফতার শুরু করে কুলাউড়া থানার অতি উৎসাহী কতেক পুলিশ। কুলাউড়ার কতেক পুলিশ ক্রমশ বেপরুয়া হয়ে উঠে। এই উৎসাহী পুলিশের সহযোগীতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমার নির্বাচনী সভা মঞ্চ ভাংচুর, আমার সমর্থকদের উপর হামলা, গণসংযোগে বাঁধা দেয়। গায়বি মামলা সহ নতুন করে অসংখ্য মিথ্যা মামলায় এ পর্যন্ত ধানের শীষের ৬ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়। চলমান বিভিন্ন পরিকল্পিত ও মিথ্যা মামলায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে আসামী করা হয়েছে।”

সুলতান মনসুর আরোও বলেন, “আমার নির্বাচনী এলাকায় ঘটে যাওয় সকল বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করে কোন সু-ফল এখনও পাইনি।”

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত