আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সিলেটে মুক্তাদিরের সভা পণ্ড, দফায় দফায় পুলিশের হানা, আটক ৫০

সিলেটে মুক্তাদিরের সভা পণ্ড, দফায় দফায় পুলিশের হানা, আটক ৫০

পুলিশি বাধায় সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সমাবেশ পণ্ড হয়ে গেছে। দিনভর দফায় দফায় গ্রেপ্তার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশি বাধার কারণে গতকাল প্রচারণা চালাতে পারেনি খন্দকার মুক্তাদির। এতে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় কার্যালয় থেকে ৭ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থান থেকে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কোর্ট পয়েন্টে খন্দকার আবদুল মুক্তাদিরের শেষ নির্বাচনী সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।
এ সময় সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করে নিয়ে গেছে।

সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির অভিযোগ করেছেন প্রচারণার শেষ দিনে পুলিশ সিলেটে গণগ্রেপ্তার চালিয়েছে। এমনকি তার কার্যালয়ে ঘেরাও করে গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এতে করে ভোটের সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘোষণা দিয়ে গতকাল শেষ দিনের প্রচারণায় নামেন নি বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেছেন ঘোষণা ছাড়াই। সকালে তিনি নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি নগরীর জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের শোডাউনে অংশ নেন। এদিকে দুপুরে হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগের পরপরই বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চালায় পুলিশ। এ সময় ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল সহ ৭ জনকে আটক করে নিয়ে যায়। সিলেটের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া ৭ জনকে আটকের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করে বলেছেন, যাদের আটক করা হয়েছে তারা মামলার আসামি।

বিকালে ডিবি পুলিশের কয়েকটি দল নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় খন্দকার আবদুল মুক্তাদিরের নির্বাচনী কার্যালয় ঘেরাও করে। এ সময় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। ডিবি পুলিশের ঘেরাওয়ে ওই কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ভেতরে তল্লাশি চালিয়ে ৭ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। খবর পেয়ে তিনি কার্যালয়ে ছুটে গেলে ডিবি পুলিশ আটককৃতদের নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে মুক্তাদিরের কার্যালয়ে অভিযানের সময় সাপ্লাই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলেন, অভিযানের সময় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল।

এদিকে সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্টে খন্দকার আবদুল মুক্তাদিরের শেষ নির্বাচনী জনসভায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশি বাধার কারণে শেষ নির্বাচনী জনসভাও পণ্ড হয়ে যায়। রাতে টুকেরবাজারের সমাবেশেও পুলিশ বাধা প্রদান করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত