আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশজুড়ে গণগ্রেফতার-চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: ঐক্যফ্রণ্ট

দেশজুড়ে গণগ্রেফতার-চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: ঐক্যফ্রণ্ট

সরকারের নির্দেশে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতারে চিরুনি অভিযান শুরু করেছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রণ্ট।

রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রণ্টের কার্যালয়ে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঐক্যফ্রণ্টের সমন্বয় কমিটির আহ্বায়ক জগলুল হায়দার আফ্রিক। ঐক্যফ্রণ্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

আফ্রিক বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী, নেতা-কর্মী-সমর্থকদের মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তারপরও ভোটাররা কিন্তু থেমে নেই। তারা নিজের মতো করে প্রস্তুতি নিয়ে যার যার এলাকায় ফিরে গেছেন ১০ বছর পর তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তারা মূলত ভোট উৎসবের অপেক্ষায়। তাই যতই বাধা দেওয়া হোক না কেন, এই ভোটারদের কেউ দমিয়ে রাখতে পারবে না। এমনকি রাজধানী ঢাকার রাস্তাঘাট প্রায় খালি হয়ে গেছে। সবাই স্ব-উদ্যোগে নিজ নিজ এলাকায় চলে গেছেন ভোট উৎসবে অংশ নিতে।

তিনি বলেন, প্রার্থী-নেতা-কর্মী-সর্ম‌থকদের ওপর দমন-পীড়ন কিন্তু থেমে নেই। সহিংসতা চলছেই। কিন্তু ভীতিকর অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বারবার নির্বাচন কমিশনকে বলার পরও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণাত্মক ভূমিকার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বরং দিনকে দিন বেড়েই চলেছে আক্রমণের ধরন। ইন্টারনেটের গতি না কমাতে একাধিকবার আহ্বান জানানো সত্ত্বেও তা মানা হচ্ছে না। নির্বাচনের দিন আইনশৃখলা পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত সার্বিক খবরাখবর দ্রুত জানার স্বার্থে ফোর-জি সচল রাখার আহ্বান আবারও জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

 নির্বাচনের দিন অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশের কথা উল্লেখ করে আফ্রিক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের এই নির্দেশ প্রমাণ করে সেদিন রক্তক্ষয়ী পরিবেশ সৃষ্টির অপচেষ্টা অথবা জনমনে ভীতি সঞ্চার করার জন্য এসব বলা হচ্ছে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী-নেতা-কর্মী-সমর্থকরা মোটেও ভীত নন। ভোটাররাও ভয় পাবেন না। বরং তারা সবকিছুকে তুচ্ছ প্রমাণ করে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব ঘটানোর মিছিলে শামিল হয়ে কাঙ্ক্ষিত বিজয়ে অবদান রাখবেন বলে ঐক্যফ্রন্টের দৃঢ় বিশ্বাস।

সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন বেপারী, মহাসচিব শাহ্‌ আহমেদ বাদল, বিএনপি নেতা খন্দকার জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত