আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ইসি আ.লীগের হয়ে খেলছে : বিএনপি

ইসি আ.লীগের হয়ে খেলছে : বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সরকার বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এখনও বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক বৈধ হওয়া ১৬ জন প্রার্থীকে আদালত অবৈধ ঘোষণা করেছেন। এমন সময়ে অবৈধ ঘোষণা করা হলো যে, এখন আর নতুন করে প্রার্থী দেয়ার সুযোগ নেই।’

তিনি দাবি করেন, ‘নির্বাচন কমিশন কৌশলে এই ১৬টি আসন সরকারি দল আওয়ামী লীগকে উপহার দিল। এরপরই যেসব আসন আছে তা নিয়েই আমরা আছি। আরও ১৬ প্রার্থীকে কারাগারে নেয়া হলো। তারাও নির্বাচনের মাঠে থাকতে পারছেন না। এই আসনগুলোও আসলে কৌশলে সরকারকে উপহার দেয়া হলো। তারা আওয়ামী লীগের হয়ে খেলছে।’

নজরুল ইসলাম বলেন, ‘আমরা এরপরও চাইব শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ বজায় রাখা হোক। যাতে ভোটাররা যাকেই ভোট দিক, তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন।’

তিনি বলেন, ‘তফশিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ১৩ হাজার নেতাকর্মী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত