আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নৌকার জয় হবে হবেই: ভোট দিয়ে জানালেন প্রধানমন্ত্রী

নৌকার জয় হবে হবেই:  ভোট দিয়ে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বিজয় চিহ্ন দেখান। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বিজয় চিহ্ন দেখান। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা ব্যক্ত করেছেন, নৌকার জয় হবে, হবেই। এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী এ কথাও বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসআজ রোববার সকাল আটটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হয়। সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, নৌকার বিজয় হবে। স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেন পুতুল। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেন পুতুল। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসগতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তাঁর আস্থার কারণ কী—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আমার সঙ্গে আছে। এটাই আমার আস্থার কারণ।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি কোনো সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। তিনি বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে তিনি, তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন পুতুলসহ অন্যরা বিজয় চিহ্ন দেখান। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে তিনি, তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন পুতুলসহ অন্যরা বিজয় চিহ্ন দেখান। ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: বাসসভোটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী।’

ঢাকা সিটি কলেজ ঢাকা-১০ আসনের মধ্যে পড়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। আজ প্রধানমন্ত্রী ভোট দেওয়ার সময় তিনিও সঙ্গে ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদও এ সময় উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত