আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

২২১ আসনে অনিয়মের চিত্র অভিন্ন: আলাল

২২১ আসনে অনিয়মের চিত্র অভিন্ন: আলাল

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালবিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কথাই এখন সত্য বলে প্রমাণিত হচ্ছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রোববার সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, এ নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে একটি জাগরণ এসেছিল। কিন্তু যেদিন সিইসি নির্বাচনের দিন হাসপাতাল, ডাক্তার ও অ্যাম্বুলেন্সকে স্ট্যান্ডবাই রাখার নির্দেশে দিলেন সেদিনই আমরা ভেবেছিলাম নির্বাচনটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে। বিষয়টি সিইসি আগেই জেনেছিলেন বলে ভোটারদের সতর্ক করেছিলেন।

আলাল বলেন, ব্যালট পেপারে আগেই সিল মারা হবে, কোথাও কোথাও আগেই ব্যালট বাক্স ভরে রাখা হবে— এই আশঙ্কা আমরা আগেই প্রকাশ করেছিলাম। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে মেরে পিটিয়ে কেন্দ্রে থেকে দূরে রাখা হবে। বিভিন্ন আসনে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে বা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। নির্বাচনে সেই চিত্রই আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্যদের সহযোগিতায় এগুলো করা হচ্ছে। যাতে প্রমাণিত, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।

সকালে নির্বাচন শুরু হওয়ার সময়ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে একটা প্রত্যাশা ছিল বলে মনে করেন আলাল। তিনি বলেন, নির্বাচনের নামে এই অর্থহীন তামাশার কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্রপতির কাছ থেকে বা অন্য কোনো কায়দায় একটা গেজেট জারি করে নিলেই হতো যে, নৌকা ২৯৯ আসন বা দু শ সাড়ে নিরানব্বই আসন পেয়ে গেছে। বহু প্রতীক্ষিত এই নির্বাচনের সঙ্গে যারা তামাশা করে তারা বাংলাদেশের মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। জনগণের একদিনের রাজা হওয়ার সুযোগটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলাল বলেন, আমরা নিজস্ব সূত্র থেকে এখন পর্যন্ত (দুপুর ২টা পর্যন্ত) যা জানি, তাতে ২২১ আসনে অনিয়মের চিত্র অভিন্ন। মাত্রার হেরফের থাকতে পারে।
আরেক প্রশ্নের জবাবে আলাল বলেন, ভোট তো প্রায় শেষ। ভোটে না থাকার তো কোনো যৌক্তিকতা নেই। থাকতেই হবে।

এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত আপনারা কী করবেন জানতে চাইলে আলাল বলেন, শেষ পর্যন্ত কী করব সে বিষয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বসে সিদ্ধান্ত নেবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত