আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিজয়ের মাসে আ’লীগের আরও একটি বিজয় অর্জন: প্রধানমন্ত্রী

বিজয়ের মাসে আ’লীগের আরও একটি বিজয় অর্জন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের একাদশ সংসদ নির্বাচনের বিজয়কে দেশবাসীর জন্য মহান বিজয়ের মাস ডিসেম্বরের আরো একটি বিজয় বলে অভিহিত করেছেন।

সোমবার রাজধানীর গণভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রোববার সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুলভাবে বিজয় অর্জন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ ফুলেল অভিনন্দন জানাতে গেলে এ কথা বলেন তিনি। খবর বাসস।

প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের এই বিজয় মহান বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য আর একটি বিজয়।’

শেখ হাসিনা বলেন, এ বিজয় তার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরো বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।

তিনি বলেন, ‘আমি মনে করি পুনঃনির্বাচিত করায় জনগণের প্রতি কাজ করার বড় ধরনের সুযোগ সৃষ্টি হলো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।’

প্রধানমন্ত্রী দেশবাসীকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতৃত্ব ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী ও ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, মহা-পুলিশ পরিদর্শক, জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, ডিজি র্যািব এবং বিজিবি।

বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এসময় উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত