আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এমন নির্বাচনে সন্তুষ্ট সিইসি, পুনঃভোটের দাবি নাকচ

এমন নির্বাচনে সন্তুষ্ট সিইসি, পুনঃভোটের দাবি নাকচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন ‘তৃপ্ত’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

একইসঙ্গে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচন দাবি নাকচ করে দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সিইসি এ সন্তুষ্টির কথা জানান।

নিবন্ধিত ৩৯টি দলের অংশগ্রহণে হওয়া নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এই নির্বাচন নিয়ে আমরা অতৃপ্ত নই, তৃপ্ত। দিনভর আপনাদের মাধ্যমে, টিভির খবরে নির্বাচনের অবস্থা দেখেছি। এতে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে, এমন কিছু আমরা পাইনি।’

পুরো কমিশন সন্তুষ্ট কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘অবশ্যই পুরো কমিশন নির্বাচন নিয়ে সন্তুষ্ট। কেউতো আমাকে তার অসন্তুষ্টির কথা বলেননি।’

তিনি বলেন, ‘তবে আমরা যেখানে অনিয়ম পেয়েছি, তাৎক্ষণিকভাবে সেখানেই নির্বাচন বন্ধ করে দিয়েছি। দেশি-বিদেশি কোনো গণমাধ্যমে আমরা নির্বাচনের অনিয়ম দেখতে পাইনি।’

আরেক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘আমরা আর নতুন করে নির্বাচন করব না। যে নির্বাচন করেছি, সেটি নতুন করে করার কোনো সুযোগ নেই।’

ভোটের ব্যবধানে তারতম্যের বিষয়ে তিনি বলেন, ‘এটাতো আমাদের দেখার বিষয় না, বিশ্লেষণেরও কিছু নেই। কারণ, ভোটতো আমরা দেইনি। ভোট দিয়েছেন জনগণ।’

দেড় শতাধিক আসনে আগের রাতেই নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভরা নিয়ে ঐক্যফ্রন্টের দাবি বিষয়ে সিইসি বলেন, ‘এই দাবি সত্য নয়। ঐক্যফ্রন্টের নেতারা সম্পূর্ণ অসত্য কথা বলেছেন।’

ভোট চলাকালীন মধ্যাহ্নভোজের বিরতির নামে পরে অনেক কেন্দ্রে আর ভোটই নেয়া হয়নি। সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনে বিরতি দেয়া আইনের ব্যত্যয় কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খোঁজ নিয়ে দেখতে হবে। এমনটি হবার কথা নয়। বিরতিহীনভাবেই ভোট হবার নিয়ম। এ ধরনের অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখব।’

ঐক্যফ্রন্ট লিখিত অভিযোগ দিলে গেজেট প্রকাশে দেরি হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘না, দেরি করা হবে না। অভিযোগ করলে করতে পারে, আমরা খতিয়ে দেখব। তবে গেজেট প্রকাশ হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল আসতে আরও ৪/৫ দিন সময় লাগবে। তারপরই আমরা গেজেট প্রকাশ করব।’

ভোটের নানা অনিয়ম নিয়ে তিনি বলেন, ‘না, ভোট নিয়ে আমরা মোটেও লজ্জিত নই। এটা লজ্জার কোনো বিষয় নয়। দু’একটা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলে, সেটা আমরা তদন্ত করে দেখব।’

যে যেভাবেই দেখুক, এই নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি সফল হয়েছে বলেও দাবি করেন সিইসি।

শেয়ার করুন

পাঠকের মতামত