আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

নির্বাচনী ট্রাইব্যুনালে ধানের শীষের প্রত্যেক প্রার্থী তাদের অভিযোগ ও নির্বাচন প্রত্যাখানের কথা জানিয়ে মামলা করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে ধানের শীষের প্রার্থিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সিদ্ধান্ত তো হয়েই গেছে, ফলাফলই প্রত্যাখান করা হয়েছে। শপথ তো পায় হয়েই গেছে। শপথ কি নেবো? আর প্রত্যাখান করলে শপথ থাকে নাকি? পরিস্কার করে বললাম, আমরা শপথ নিচ্ছি না।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন জনগণের সাথে করা হয়েছে, আমরা ইতিমধ্যই সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখান করেছি। আমরা এবং আমাদের প্রার্থিদের এই প্রতিবাদ ও প্রত্যাখান করার চিঠি 'স্মারকলিপি' নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচন কমিশনারের কাছে আমরা সেটা হস্তান্তর করবো। আমরা নির্বাচন প্রত্যাখান করেছি এবং এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধিনে পুন:নির্বাচর দাবি করছি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রুত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত