আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনী অনিয়ম সম্পর্কে জানালো বিএনপি

মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনী অনিয়ম সম্পর্কে জানালো বিএনপি

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে বৈঠক করে এসব তথ্য তুলে ধরেন। এসময় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১১টায়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনিয়ম-অভিযোগ তুলে ধরা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের কাছে। এসময় বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্যও জমা দেওয়া হয়েছে।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রার্থীরা নিজ নিজ এলাকার নির্বাচনের বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ জমা দেন কেন্দ্রের কাছে। সেসব তথ্যও মার্কিন রাষ্ট্রদূত মিলারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বৈঠক সূত্র। পাশাপাশি প্রার্থীদের অভিযোগ সম্পর্কিত বক্তব্যের একটি সারসংক্ষেপ তৈরি করেও তা হস্তান্তর করেছেন বিএনপি নেতারা।

এ বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। বিএনপির মিডিয়াউইং কর্মকর্তারাও বৈঠকের বিষয়ে মুখ খোলেননি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত