আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মন্ত্রী-প্রতিমন্ত্রী পাচ্ছে সিলেটের সব জেলা

মন্ত্রী-প্রতিমন্ত্রী পাচ্ছে সিলেটের সব জেলা

একাদশ সংসদের মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে ডাক পেয়েছেন ৫ জন সংসদ সদস্য। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী তিনজন এবং প্রতিমন্ত্রী দুজন।

রোববার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং উপমন্ত্রী ৩ জন।

বিভাগের সিলেট জেলার দুজন, মৌলভীবাজারের একজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জের একজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হচ্ছে।

নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন ৭ জানুয়ারি সোমবার বিকেলে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিফোন করে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

'মর্যাদাপূর্ণ' সিলেট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহাব উদ্দীন মন্ত্রী হচ্ছেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।

গত মেয়াদে সরকারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সাংসদ এম এ মান্নান এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।

শেয়ার করুন

পাঠকের মতামত