আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আটক রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাচ্ছে সৌদি

আটক রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাচ্ছে  সৌদি

সৌদি আরবে আটক রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো অব্যাহত আছে বলে একাধিক ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই(এমইই)।

রবিবার গণমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে জেদ্দার শুমাইসি বন্দিশালায় আটক রোহিঙ্গাদেরকে এদিন ফেরত পাঠানো প্রস্তুতি চলছে।

এমইই’র কাছে পাঠানো ভিডিওগুলোর একটিতে দেখা যায়, শুমাইসি থেকে কয়েক ডজন রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার জন্য তাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা হয়েছে।

এতে একজনকে বলতে শোনা যায়, আমি এখানে পাঁচ থেকে ছয় বছর ধরে আছি, এখন আমাকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। আমার জন্য দোয়া করবেন।

একটি কাতারি ফান্ডে পরিচালিত গণমাধ্যমটির কাছে পাঠানো একাধিক ভয়েস নোট বলা হয়, কিছু রোহিঙ্গা বাংলাদেশে যেতে আপত্তি জানালে তাদেরকে হাতকড়া পরানো হয়।

নাম না প্রকাশের শর্তে এক রোহিঙ্গা বন্দি এমইইকে বলেন, তারা মধ্যরাতে আমাদের সেলে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। আমি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশি না। অথচ আমাকে হাতকড়া পরিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপে নিন্দা জানিয়েছেন নে স্যান লুইন নামের এক রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট। তিনি গণমাধ্যমটিকে বলেন, যদি এসব রোহিঙ্গাকে বাংলাদেশে না পাঠিয়ে সৌদি আরবে মুক্তি দেয়া হতো, তবে তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকা তাদের পরিবারকে সাপোর্ট দিতে পারতো।

তিনি বলেন, তারা অপরাধী নয়। তবু তাদেরকে হাতকড়া পরানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের এমন আচরণে আমি হতাশ। আমি রোহিঙ্গা হিসেবে সৌদি সরকারের কাছে তাদের বিতাড়িত না করে মুক্তি দেয়ার আবেদন করছি।

শেয়ার করুন

পাঠকের মতামত