আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নিতে মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট

‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নিতে মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি জোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে। বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ফ্রন্টের মুখপাত্র এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে মঙ্গলবার বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা জানিয়েছেন, নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ীদের শপথ পাঠ ও নির্বাচন পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও ঐক্যফ্রন্টের ঐক্য যাতে বজায় থাকে সে বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭ আসন পেয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ৫টি আর গণফোরাম পেয়েছে ২টি আসন। ভোট কারচুপির অভিযোগ ঐক্যফ্রন্টের নেতারা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত