আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জুনের মধ্যেই ঢাকা-সিলেট চার লেনের কাজ শুরু

জুনের মধ্যেই ঢাকা-সিলেট চার লেনের কাজ শুরু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার চ্যালেঞ্জ হবে চলমান কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ রোড প্রজেক্ট। একটা হলো ঢাকা সিলেট আরেকটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার চার লেনের কাজ। এই দুটি খুবই ইমপোরটেন্ট। এই বছরের জুনের আগে বিশেষ করে ঢাকা সিলেট চার লেনের কাজ শুরু হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারেরটা একটু সময় লাগবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন হচ্ছে। বিশ্ব ব্যাংক যখন চলে গেল তখন আপনারা ভাবতে পারতেন পদ্মা সেতু হবে? হচ্ছে তো। আপনারা ভাবতে পারতেন মেট্রোরেল হবে? হচ্ছে তো। অসম্ভবের কিছু নেই। আই লাভ দ্য ইমপসিবল।

তিনি বলেন, এদেশে মেট্রোরেল হবে কেউ কি ভেবেছিল? সেটা হচ্ছে তো। কর্নফূলী টানেলে ফান্ডিং নেই, ভেবেছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ হয়নি। কাজ চলছে। অলরেডি চট্টগ্রামে বোডিং মেশিনও চলে এসেছে। কাজেই হবে, হবে না এমন নয়। ফলে আই লাভ দ্য ইমপসিবল, আই ইনজয় দ্য চ্যালেঞ্জ। তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এই দুটি বিষয় আমার প্রধান অগ্রাধীকার। কারণ সড়ক এবং পরিবহনে শৃঙ্খলাটা জিয়ে রেখে যত কাজই করি না কেনো তাতে কোনো লাভ হবে না। আট লেনের রাস্তা করলাম কিন্তু শৃঙ্খলা নেই সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আমি মন্ত্রণালয়ের বাকীদের নিয়ে বসেছি। সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। এই কাজগুলো শুরুতে করতে হবে। তাছাড়া পরে এসব করা যাবে না। প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে।

কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এজন্য কোনো ফরমেট তৈরি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনবো সেটাতো আমার নিজস্ব কিছু কৌশল আছে। আর এগুলো জেনারেল কিছু বিষয় আছে যা সবার জানা। ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, লাইসেন্সবিহীন ছোট ছোট গাড়ি চলছে এসব বেশি বিশৃঙ্খলা।

মোটরসাইকেল একটি নতুন আতঙ্ক আখ্যা দিয়ে তিনি বলেন, তবে ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু ঢাকার বাইরে মোটরসাইকেলগুলো বেপরোয়া চলছে। এক মোটরসাইকেলে তিনজন চলছে, তারপর আবার লাইসেন্স বিহীন চলছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত