আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচন সারাবিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে : ওবায়দুল কাদের

নির্বাচন সারাবিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাবিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়েছে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রসংশা করেছে। এমতাবস্থায় এ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভার ও চারলেন সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) কী বললেন তাতে আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ কী বললো সেটা হলো বড় কথা। জনগণ বিপুলভাবে শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র এবং সততার পক্ষে রায় দিয়েছে। ৭০-এর পর নৌকার পক্ষে এমন গণজোয়ার কেউ আর দেখেনি। এই নির্বাচন যদি তারা মনে করে সঠিক নয় তারা বলতেই পারে। আমরা বলবো এ দেশের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ-মহাজোটকে বিজয়ী করেছে। কাজেই এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কোথাও নেই এবং বাংলাদেশেও নেই। জনগণের মাঝেও নেই। তাদের জনগণ ভোট না দিয়ে প্রত্যাখান করেছে। এখন তারা নানা দাবি জানিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, তারা যে সংসদে নির্বাচিত হয়ে আসবে না এমন সিদ্ধান্ত নিয়েছে এটাও তো অবৈধ। এটার বৈধ্যতা আছে? জনগণের রায়কে যারা অসম্মান করেছে সেটা কি বৈধ? আমি যদি প্রশ্ন করি কি জবাব তারা দেবে। তারা আগে সংসদে আসুক। অধিবেশনে যোগ দিক। ৩০ তারিখ আমি তাদের আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত