আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কতা

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কতা

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কোনো ফেসবুক পেজ নেই। এছাড়া প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কোনো ফেসবুক পেজ নেই। তবে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকীর একটি ফেসবুক আইডি অফিশিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কিছু দিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু 'ফেইক ফেসবুক পেইজ' বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর একটি ভেরিফাইড ফেসবুক পেজ (https://www.facebook.com/sajeeb.a.wazed/), শেখ রেহানা'র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিশিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সাথে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিশিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো- ফেসবুক: https://www.facebook.com/awamileague.1949/  টুইটার: https://twitter.com/albd1971 ইউটিউব: https://www.youtube.com/user/myalbd

বিজ্ঞপ্তিতে ভূয়া পেইজবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলা হয়, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনা'র কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারোই এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেজ চালু হয়নি। এরকম পেজগুলোর অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেজগুলোকে 'আনঅফিশিয়াল' হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত