আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অশান্ত ঢাকা-আশুলিয়া

অশান্ত ঢাকা-আশুলিয়া

টানা পাঁচদিন আন্দোলনের পর একদিনের বিরতিতে গতকাল শনিবার ফের রাস্তায় নেমেছে গার্মেন্ট শ্রমিকরা। গতকাল ঢাকা ও এর আশপাশ এলাকাÑ সাভার ও আশুলিয়ায় ব্যাপক আন্দোলন হয়েছে। আশুলিয়ায় রাস্তা অবরোধ করেছে বিক্ষোভরত শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হন টাঙ্গাইল ও ঢাকাগামী যাত্রীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি বাস ভাঙচুর হয়েছে। বিকালে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাণিজ্যমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের দাবি এক মাসের মধ্যে পূরণেরও আশ্বাস দেন। কিন্তু এর পরও আন্দোলন। ধারণা করা হচ্ছে তৃতীয় কোনো চক্রের কারণেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে। শ্রমিক সেজে এর বাইরে ষড়যন্ত্রকারীরা ঢুকে পড়েছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি-না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।ন্যূনতম বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরের বেশকিছু পোশাক কারখানার শ্রমিক গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সরকারি বাঙলা কলেজের সামনের সড়ক থেকে শুরু করে টেকনিক্যাল মোড় পর্যন্ত অবস্থান করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টা দুয়েক অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকা থেকে সরে যায় তারা। টেকনিক্যাল মোড়ে কল্যাণপুর থেকে গাবতলী হয়ে যাওয়া সব যানবাহন আটকা পড়ে। আবার বিপরীত দিকে সাভার হয়ে ঢাকামুখী দূরপাল্লার গাড়িও এখানে আটকা পড়ে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি- পশ্চিম) লিটন কুমার সাহা জানান, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে ঢাকার অদূরে আশুলিয়ায় গতকাল দুপুরে কিছু সময়ের জন্য আবার সড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। একপর্যায়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের শ্রমিকরা দুপুরের খাওয়ার বিরতির সময় কারখানা থেকে বের হয়। এর পর কয়েকশ শ্রমিক কারখানার ভেতরে না ঢুকে কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ওই অবরোধে সড়কের দুপাশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এর আগে ন্যূনতম মজুরির দাবিতে সকাল নয়টা থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা দফায় দফায় আবদুল্লাহপুর বাইপাস সড়ক অবরোধ করেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শ্রমিকরা ১০টি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করে। শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়া এলাকায় অর্ধশত কারখানা বন্ধ ছিল। এদিকে গত কয়েক দিনে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী এলাকার ৯টি গার্মেন্টে ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, সাম্প্রতিক সময়ে টঙ্গী এলাকার ৯টি গার্মেন্টে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞে সরাসরি জড়িত পাঁচজন। তারা শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গার্মেন্টগুলোতে ধ্বংসযজ্ঞ চালায়। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আন্দোলনে উসকানি আছে কি-না দেখবে গোয়েন্দা সংস্থা
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি-না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মিরপুরে পিছিয়েপড়া তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও শ্রমিকদের দাবির বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। শিগগির তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে। তিনি শ্রমিকদের সড়ক ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন নারায়ণগঞ্জ ও গাজীপুরের বেশকিছু কারখানার শ্রমিকরা। বিজিএমইএ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের চেষ্টায় নির্বাচনের আগে আন্দোলন কিছুটা স্তিমিত হয়। তবে গত রোববার ঢাকার উত্তরার কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। পরের দিনগুলোতে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মজুরি কাঠামো ও দাবি-দাওয়া পূরণ করার আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত