আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন, সদর উপজেলায় ইভিএম

মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন, সদর উপজেলায় ইভিএম

আসন্ন উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একাদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে এবং আসন্ন উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।

সোমবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আর মার্চের প্রথম সপ্তাহে ভোট গ্রহণ শুরু হবে। সচিব জানান, উপজেলা নির্বাচনে এবার সব জেলার সদর উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে।

হেলালুদ্দীন বলেন, প্রশাসনিক বিভাগ অনুযায়ী চার ধাপে উপজেলা নির্বাচন হবে। তবে যেসব উপজেলার মেয়াদ পরে শেষ হবে সেসব উপজেলায় একত্রে পঞ্চম ধাপে নির্বাচন হবে। কোন উপজেলার মেয়াদ কবে শেষ হবে তা জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশন সংগ্রহ করবে। উপজেলা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে কমিশন এসব সিদ্ধান্ত নিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত