আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জামিন পেলেন ভিকারুননিসার দুই বরখাস্ত শিক্ষক

জামিন পেলেন ভিকারুননিসার দুই বরখাস্ত শিক্ষক

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রতিষ্ঠানটির দুই সাময়িক বরখাস্ত শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশি প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরার জামিন মঞ্জুর করেন। খবর ইউএনবির

পালাতক থাকা এ দুই শিক্ষক সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এর আগে ডিসেম্বরে মামলায় ভিকারুননিসার আরেক অভিযুক্ত শিক্ষক হাসনা হেনাকে জামিন দেয় আদালত।

পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষকদের তিরস্কারের শিকার হয়ে গত ৩ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী তাদের রাজধানীর শান্তিনগরের বাসায় আত্মহত্যা করে।

এ ঘটনায় অরিত্রীর বাবা দিলিপ অধিকারী স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। সেই সাথে ঘটনার জেরে স্কুলের ভেতরে ও বাইরে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং এর বিচার দাবি করে শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান।

পরে ভিকারুননিসার পরিচালনা পর্ষদ আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা ও অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে সাময়িক বরখাস্ত করে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত