আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘উইঘুর মুসলিমদের প্রতি অপরাধ করছে চীন’

‘উইঘুর মুসলিমদের প্রতি অপরাধ করছে চীন’

ফিলিস্তিন ও চীনের মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, কমিউনিস্ট চীন উইঘুরের মুসলিমদের প্রতি মানবতা বিরোধী অপরাধ করছে। প্রায় বিশ লাখ মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বিশেষ বন্দিশালায় আটকে রেখে তাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ফিলিস্তিন ও চীনের উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘চীন উইঘুরের মুসলমানদের কমিউনিস্ট দীক্ষা নিতে বাধ্য করছে। চীন সরকারের মানবতাবিরোধী অপকর্ম বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। মুসলিম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। চীনে জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত টিম পাঠিয়ে চীনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’ মুসলিম সেনাবাহিনী গঠনের প্রস্তাব করায় এরদোগানকে ধন্যবাদ জানান তিনি।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আব্দুর রহমান, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, এইচএম সাইফুল ইসলাম, মাওলানা বাছির উদ্দীন মাহমুদ, যুবনেতা ইলিয়াস হাসান ও আল আমীন সিদ্দিকী। উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল, মাওলানা ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা ফখরুল ইসলাম, গিয়াস উদ্দিন পরশ, ডা. মজিবুর রহমান,  নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন জাহাঙ্গীর আলম। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ফিলিস্তিনে স্বাধীনতা আন্দোলনকে স্তিমিত করার জন্য ইসরাইল আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে চলছে। ইসরাইলের জঘন্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

ইমতিয়াজ আলম বলেন, ‘চীন ইসলাম ধর্মকে বিকৃত করে মুসলিমদেরকে কমিউনিস্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে। নামাজ, রোজা পালন করতে দিচ্ছে না ও কুরআন শিখতে দিচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করে চীন নজিরবিহীন জুলুমের দৃষ্টান্ত স্থাপন করছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত