আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নিখুঁত নির্বাচন কোথায় হয়, জাতিসংঘ মহাসচিবকে কাদেরের প্রশ্ন

নিখুঁত নির্বাচন কোথায় হয়, জাতিসংঘ মহাসচিবকে কাদেরের প্রশ্ন

বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একেবারে নিখুঁত নির্বাচন বিশ্বের কোথাও হয় না।

তিনি বলেন, জাতিসংঘ বলছে নির্বাচনটা পারফেক্ট ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি, নিখুঁতভাবে কোনো দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত।

রোববার সেতু ভবনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছেন।

জাতিসংঘের সংলাপের আহ্বানে সরকার কোনো উদ্যোগ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপটা সব গণতান্ত্রিক দেশেই, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কন্টিনিউ করা উচিত। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সংলাপের কথা জাতিসংঘ বলেনি, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, এটা তারা বলেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে সংলাপ হয়েছে, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে, তখন দেখা যাবে। এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই।

আওয়ামী লীগের বিজয় উৎসব নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ভরাডুবির পর দলের মধ্যেও প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব। আগে মির্জা ফখরুল ইসলামকে দল সামলাতে বলেন, নিজের ঘর সামলাতে বলেন। ঘরেই উনি বিপদে আছেন।

তিনি বলেন, এখন সরকারকে বেশি বেশি আক্রমণ করছেন কেন? মাঝে মাঝে আমাকেও। এই আক্রমণ কেন করছেন সেটা আমরা বুঝি। কারণ তার দল থেকেই তাকে সরকারের দালাল বলছে। কাজেই এই অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে সরকারবিরোধী বক্তব্য উনি দেবেন, এটাই স্বাভাবিক।

ভোটে হারের পর বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে অপপ্রচার চালিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছু না। পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ আমরা শুনতে পাচ্ছি।

ভোট নিয়ে অভিযোগকারী মির্জা ফখরুল ইসলামকে পাল্টা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, উনি যে নির্বাচনে জিতলেন, নির্বাচনটা নিরপেক্ষ না হলে উনি জিতলেন কেমন করে? মির্জা ফখরুল নির্বাচনে জিতলেন কেমন করে?

তিন দিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিএনপি মহাসচিব ফখরুলের অনুপস্থিত থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে ঐক্যফ্রন্টের মিটিংয়ে যাননি, এটা কেন? আসলে কি তিনি অসুস্থ? এটা রাজনৈতিক অসুস্থতা।

পদ্মা সেতু প্রকেল্পর বিষয়ে তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ ভাগ এবং এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান স্থাপন করা হবে।

তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি শতকরা ৭৩ ভাগ, নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৫০ ভাগ ও মোট ২৬১ টি পাইলের মধ্যে ১৯১টি পাইলের কাজ সম্পাদিত এবং আরও ১৫টি পাইলের আংশিক কাজ শেষ হয়েছে। মোট পিয়ার ৪২টি। এর মধ্যে ১৬টির কাজ পুরাপুরি সম্পন্ন হয়েছে। ১৫টি পিয়ারের কাজ চলমান আছে। মোট স্প্যান ৪১টি। ইতিমধ্যে ৬টি স্প্যান স্থাপন করা হয়েছে। ফলে এখন ৯০০ মিটার দৃশ্যমান। এছাড়া ১৭টি স্প্যান প্রস্তুত রয়েছে। আরও ১৮টি স্প্যানের প্রস্তুত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সেতু বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত