আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এবার যে নির্বাচন হয়েছে অতীতে কোনো সময়ই তা হয়নি : হাছান মাহমুদ

এবার যে নির্বাচন হয়েছে অতীতে কোনো সময়ই তা হয়নি : হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবার যে নির্বাচন হয়েছে অতীতে কোনো সময়ই তা হয়নি। এবারের নির্বাচনের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারার পর বিএনপি নেতারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন বলে দাবি করে তিনি বলেন, দলটির নেতারা এখন অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিএনপি নির্বাচনী প্রচারে একেবারেই পিছিয়ে ছিল। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এখন উল্টাপাল্টা কথাবার্তা বলছে।

তথ্যমন্ত্রী বলেন, বিজয়ী হওয়ার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তারা মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই অংশ নিয়েছে।

হাছান মাহমুদ বলেন, আগে থেকেই তারা বুঝতে পেরেছে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা ৩০০ আসনের নির্বাচনে ৮০০ জনকে মনোনয়নপত্র দিয়েছে।

এ সময় সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভায় এ জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত