আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচন বাতিলের দাবিতে ৩০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ

নির্বাচন বাতিলের দাবিতে ৩০ জানুয়ারি দেশব্যাপী  বিক্ষোভ

আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ভুয়া ভোটের নির্বাচন হয়েছে বলে অভিযোগ এনে এটি বাতিল করে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্ধারণের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা।

মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের সভায় একর্মসূচি সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আন্দোলন অব্যাহত রাখতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় এই দাবিতে আগামী ৩০ জানুয়রি দেশব্যাপী কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়। এছাড়া আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে ‘ভোট ও ভাতের’ অধিকার এর দাবিতে জেলায় জেলায় সভা সমাবেশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণতদন্ত কমিশন গঠন নিয়েও আলোচনা করা হয়। এছাড়া ২৮ জানুয়ারি গোলটেবিল বৈঠক করার সিদ্ধান্ত হয়।

সভায় ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে যার যার অবস্থান থেকে ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সংগঠিত হয়ে তাদের দাবিতে রাজপথে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হয়।

সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোমিনুর রহমান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত