আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ট্রাম্পের চিঠি নিয়ে সন্দেহের অবকাশ নেই: পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের চিঠি নিয়ে সন্দেহের অবকাশ নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

যারা ট্রাম্পের অভিনন্দন বার্তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা নেতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন বার্তার সত্যতা মেলেনি- কিছু সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চান সাংবাদিকরা।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের নেগেটিভ চিন্তাধারা, এই মনমানসিকতা থেকে আমাদের উতরে আসতে হবে। আসলে যারা বিতর্ক খুঁজে, তারা সেটি খুঁজে পায়।।'

তিনি বলেন, সুন্দর ইলেকশন হয়েছে। সে জন্য মার্কিন প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনার (শেখ হাসিনা) একনাগারে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্য দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন- যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের সেবা দিয়ে, আশ্রয় দিয়ে পৃথিবীর মধ্যে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত