আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

টেকনাফকে ইয়াবামুক্ত করতে দোয়া চাইলেন বদি

টেকনাফকে ইয়াবামুক্ত করতে দোয়া চাইলেন বদি

কক্সবাজারের টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে দোয়া ও সহযোগিতা চেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। শনিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাহাফিল ও শুকরিয়া সভায় তিনি একথা বলেন। বদির নিজ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওই মাহাফিল ও শুকরিয়া সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

সভায় বদি বলেন, ‘কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইয়াবার বদনাম নিয়ে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা এ বদনামের ভাগি হচ্ছি। ইয়াবা যুব সমাজকে নষ্ট করছে, দেশ ও জাতিকে ধ্বংস করছে। ইয়াবার কারণে অনেক পরিবারের মা, বাবা, স্ত্রী, সন্তান শান্তিতে ঘুমাতে পারছে না। অনেক তাজাপ্রাণ বিসর্জন দিতে হয়েছে।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ইয়াবা নিয়ে সরকার হার্ড লাইনে আছে। টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করছি। সরকার ও প্রশাসন চেষ্টা করছে। কিন্তু কী কারণে সম্পূর্ণভাবে ইয়াবা বন্ধ হচ্ছে না, কেন জানি না। তাই টেকনাফকে ইয়াবামুক্ত করতে আলেম সমাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আমাদের একটিমাত্র কলঙ্ক সেটা হচ্ছে ইয়াবা। এ ইয়াবার কারণে এত বদনাম। এই বদনাম মুছতে সবোইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

বদি আরও বলেন, ‘যারা এখনও ইয়াবা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তাদের অনুরোধ করছি, এটি বন্ধ করে সরকারের কাছে আত্মসর্পণ করুন। কোনও ইয়াবা চোরাচালানকারী যদি দ্বীনি মাহাফিলে গরু, ছাগল ও অনুদান দেয় সেটি গ্রহণ করবেন না। ইয়াবা পাচারকারীকে সমাজ থেকে ধিক্কার জানান। প্রত্যেক মসজিদ ও মাদ্রাসায় ইয়াবা প্রতিরোধের কথা বলি। ইয়াবা থেকে মুক্ত করতে আল্লাহর কাছে প্রার্থনা করি। গ্রামে গ্রামে যেসব ইয়াবা পাচারকারী রয়েছে, তাদের তালিকা করে প্রশাসনকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আজ আমরা শপথ নেবো টেকনাফকে ইয়াবামুক্ত করতে। আমি ইয়াবামুক্ত টেকনাফ করতে চায়। প্রশাসনকে সহযোগিতা করতে চায়। তবে আমার পক্ষে একা সহযোগিতা করা সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে উখিয়া-টেকনাফকে ইয়াবামুক্ত করতে পারি।’

আব্দুর রহমান বদি বলেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব সম্পন্ন হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানায়। এছাড়া উখিয়া-টেকনাফের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাদের এ মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দীন ও পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ। মাহাফিল শেষে প্রধান ওয়ারেজ মাওলানা হাফিজুর রহমান প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতীর কল্যাণ এবং টেকনাফকে ইয়াবামুক্ত করার জন্য দোয়া করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত