আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নির্বাচনে আপনাদের ভূমিকা প্রশংসার দাবিদার, সরকারি কর্মকর্তাদের কৃষিমন্ত্রী

নির্বাচনে আপনাদের ভূমিকা প্রশংসার দাবিদার, সরকারি কর্মকর্তাদের কৃষিমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে আপনারা যে ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, ‘নির্বাচনের মতোই প্রতিটি ক্ষেত্রে সবাইকে জোরালো ভূমিকা রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে কৃষিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একসময় দেশের উন্নয়নের জন্য বিদেশিদের ওপর নির্ভর করতে হতো। এখন নিজেদের প্রচেষ্টায় উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. সেলিম আহমেদ, এডিএম মো. সাইদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত