আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

লুই আই কানের মহাপরিকল্পনার নকশা হস্তান্তর

লুই আই কানের মহাপরিকল্পনার নকশা হস্তান্তর

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভ হতে সংগৃহীত বিখ্যাত স্থপতি লুই আই কান ডিজাইনকৃত জাতীয় সংসদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট এলাকার মহাপরিকল্পনা এবং মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত স্থাপত্য নকশা স্থাপত্য অধিদপ্তর ও ন্যাশনাল আর্কাইভ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

রোববার স্পিকারের কার্যালয়ে স্থাপত্য অধিদপ্তরের পক্ষে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও ন্যাশনাল আর্কাইভের পক্ষে মহাপরিচালক দিলীপ কুমার সাহা ১ সেট করে (১০টি বক্স) স্পিকারের কাছ থেকে গ্রহণ করেন। স্পিকার বলেন, লুই আই কানের প্রণীত এ নকশা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সম্পদ। তিনি এর যথাযথ সংরক্ষণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।

এর আগে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং মহাপরিচালক দিলীপ কুমার সাহা নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর মূল নকশার কপি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছায়।

এসময় দশম জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত