আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের ৩০ জনই অনুপস্থিত

সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনের ৩০ জনই অনুপস্থিত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৫ জন। সোমবার এর মধ্যে ৩০ জন নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের অনুপস্থিত দেখতে পান। পরে তিনি হাজিরা খাতায় স্বাক্ষরের ঘরে লাল চিহ্ন দেন। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টায় আকস্মিক পরিদর্শনে আসেন ডা. অমল চন্দ্র সাহা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই কর্মস্থলে আসেননি।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়সহ পাঁচজন চিকিৎসক এবং নার্সসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তাদের না পেয়ে এই ৩০ জনকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখান স্বাস্থ্য পরিচালক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি নিজেই একটু পরে অফিসে এসেছি। যারা অনুপস্থিত, তাদের স্বাস্থ্য বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা বলেন, ‘আমি পরিদর্শনে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত দেখে তাদের হাজিরা খাতায় লাল চিহ্ন দিয়ে এসেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত