আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এবার পররাষ্ট্রমন্ত্রীর বাসার দেয়াল ভাঙলেন আরিফ

এবার পররাষ্ট্রমন্ত্রীর বাসার দেয়াল ভাঙলেন আরিফ

সিলেট নগরীর সৌন্দর্যবর্ধনের প্রয়োজনে সড়ক প্রশস্তকরণে সকল বাঁধার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী। বুঝিয়ে কাজ না হলে সোজা বুলডোজার। কথা একটাই- নগরীর সৌন্দর্য্য।

সড়ক প্রশস্ত করতে এবার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর বাসা হাফিজ কমপ্লেক্স এর দেয়াল ভাঙছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। তবে এখানে কোন জোর জবরদস্তী নেই, কাজ হয়েছে দুপক্ষের আন্তরিকতায়।

সেই আন্তরিকতা থেকে গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিন এর কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেন তিনি।

এরপর সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা হলে- সড়ক প্রশস্তকরণের ধারাবাহিক কাজের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেটের অভিভাবক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রীর বাসার সীমানা প্রাচীর ভাঙার সময় তাঁর পরিবারের সদস্যরা সিসিকের উপ সহকারী প্রকৌশলী ইসলামুর রহমান সহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত