আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জোড়াখুনে এমপিপুত্রের মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন

জোড়াখুনে এমপিপুত্রের মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অনেকের সামনে এমন জোড়া খুনের ঘটনায় মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় আদালত ও সংশ্লিষ্ট আ্ইনজীবীরা তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ জোড়া খুনের ঘটনায় আসামি বখতিয়ার আলম রনির তাদেরকে হত্যা করার কমন ইনটেনশন ছিলো না। এছাড়া আসামি রনি ঘটনার সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ে হাসপাতালে থাকায় তিনি বিষণ্নতায় ছিলেন। ওই সময় তিনি মদপানে নেশাগ্রস্ত ছিলেন। তিনি লাইসেন্সবিহীন পিস্তল দিলে মামলার ভিক্টিমদের গুলি করেন। তিনি জানতেন গুলি করলে তারা মারা যেতে পারে। এ ঘটনায় তার মৃত্যুদণ্ড শাস্তি হয়, কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।

আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিতে গেলে আদালতকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হয়। যেমন, হত্যা বিষয়ে আসামির পূর্ব পরিকল্পনা ছিল কি-না (মেনস রিয়া), না আকর্ষিক রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়া মানসিক সুস্থতা ও নেশাগ্রস্থ ছিলেন কি-না বিবেচনায় নেয়া হয়। আমরা আদালতে রনির পক্ষে সবকটি প্রমাণ করতে পেরেছি। এ ধরনের অপরাধে যাবজ্জীবন বা এর চেয়ে কম শাস্তি দিলেই আসামির প্রতি ন্যায় বিচার করা হয়।

অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌশলী জাহিদুল ইসলাম সরদার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস তাকে কারাভোগ করতে হবে।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত