আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্পিকার শিরীন, ডেপুটি স্পিকার রাব্বী

স্পিকার শিরীন, ডেপুটি স্পিকার রাব্বী

ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬) ও অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫) একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নিয়ম অনুযায়ী এই দুজনকে নির্বাচিত করা হয়। জাতীয় সংসদের শপথ কক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের। পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

মুলতবির পর নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হলে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এ পদে মো. ফজলে রাব্বী মিয়াকে একমাত্র প্রার্থী হিসেবে হুইপ আতিউর রহমান আতিক প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম। তার কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় মো. ফজলে রাব্বী মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হলে কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাস হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত