আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মনসুর-মোকাব্বিরের শপথের প্রশ্ন এড়িয়ে গেলেন ড. কামাল

মনসুর-মোকাব্বিরের শপথের প্রশ্ন এড়িয়ে গেলেন ড. কামাল

ঐক্যফ্রন্টের সমর্থনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি না, সেই প্রশ্নের জবাব ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন ড. কামাল হোসেন।

৩০ ডিসেম্বরের ভোটকে কারচুপি আখ্যা দিয়ে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জানিয়েছে, তাদের সদস্যরা শপথ নেবেন না। তবে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আর সিলেট-২ থেকে উদীয়মান সূর্য দিয়ে বিএনপির সমর্থনে জয়ী মোকাব্বির খান জানিয়েছেন, তারা শপথ নেবেন।

দুই নির্বাচিত সংসদ সদস্যের এই বক্তব্যে জোটের মধ্যে দেখা দিয়েছে সন্দেহ-অবিশ্বাস। এর আগে কামাল হোসেনও জানিয়েছিলেন, তিনি শপথ নেওয়ার বিষয়ে ভাবছেন ইতিবাচকভাবে। তবে পরে আবার ঐক্যফ্রন্ট থেকে জানানো হয়, জোটের কেউ শপথ নেবেন না।

বিদেশ থেকে ফিরে বুধবার গণমাধ্যমকর্মীদেরকে ডাকেন গণফোরাম সভাপতি। নিজ দলের পঞ্চম জাতীয় সম্মেলন করতে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় নানা বক্তব্যের মধ্যে বড় হয়ে উঠে সুলতান মনসুর ও মোকাব্বির প্রসঙ্গ।

গণফোরামের দুইজন সদস্য শপথ নেবে কি না?- এমন প্রশ্নে কামাল হোসেন জবাব না দিয়ে বলেন, ‘এটার ব্যাপারে আমরা প্রেস কনফারেন্স করে বলে দেব। এখন মূল কথা হলো সবাইকে নিয়ে আমরা সংগঠিত হবো, শক্তি সঞ্চয় করব। এর পরে পরবর্তী পদক্ষেপ নেব।’

গত ১৩ অক্টোবর আওয়ামী লীগবিরোধী বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি এবং মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি। পরে যোগ দেয় আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। এই জোট এবং বিএনপির আগের জোট ২০ দল সম্মিলিতভাবে ধানের শীষ নিয়ে নির্বাচনে যায়। কিন্তু জামায়াতকে ধানের শীষ দেওয়ায় বিব্রত কামাল হোসেন পরে বিএনপিকে জামায়াত ছাড়ার শর্ত দিয়েছেন। তবে বিএনপি এ বিষয়ে কিছু জানায়নি।

তবে কি ঐক্যফ্রন্টে বিভেদ দেখা দিল?- জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অবশ্যই জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে।’
মূল শক্তি হচ্ছে আমাদের জনগণের ঐক্য। যারা জনগণের ক্ষমতাকে সহ্য করতে পারে না, তারাই জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। সাম্প্রদায়িকতার মানেই হলো জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করা। জনগণ ঐক্যবদ্ধ থাকলেই এটা তারা করতে পারবে না।’

কামাল হোসেনকে নিয়ে বিএনপি এবং ২০ দলে চাপা আপত্তির কথা এতদিন গুঞ্জন হিসেবে আসছিল গণমাধ্যমে। তবে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা এখন খোলাখুলিই বলছেন তাদের আপত্তির কথা। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, কামাল হোসেনকে জোটের নেতৃত্ব দেওয়া ভুল ছিল। ঐক্যফ্রন্টকে টিকিয়ে রাখতে হলে তাকে সরে যেতে হবে।

এ বিষয়ে এক প্রশ্নের অবশ্য জবাব দেননি ড. কামাল। বলেন, ‘এই অনুষ্ঠানে উত্তর দেব না, অন্য অনুষ্ঠানে দেব।’
একাদশ সংসদ অধিবেশনে বসার বিষয়টি নিয়ে এক প্রশ্নে গণফোরাম নেতা বলেন, ‘এটার ওপর আমরা আলোচনা করব। তার পরে বলব। সংসদ নিয়ে এখনই প্রশ্ন তুলতে চাই না। হালকাভাবে কিছু বলব না। সংসদে কী হচ্ছে না হচ্ছে খোঁজ-খবর রাখছি। এজেন্ডা নিয়ে পরে সংসদ বিষয়ে মন্তব্য করব।’

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সিলেট-২ আসন থেকে জয়ী মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসন থেকে পরাজিত রেজা কিবরিয়া, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত