আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

স্বাস্থ্যখাতে ১১ উৎসে দুর্নীতি, ২৫ সুপারিশ দুদকের

স্বাস্থ্যখাতে ১১ উৎসে দুর্নীতি, ২৫ সুপারিশ দুদকের

সারা দেশে স্বাস্থ্যখাতে ১১টি উৎসে দুর্নীতি হচ্ছে। আর এগুলো বন্ধে ২৫ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেন।

পরে মোজাম্মেল হক খান সাংবাদিকদের জানান, দুদকের প্রাতিষ্ঠানিক টিম অনুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। সেটিই স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া হলো।

তিনি বলেন, ‘আমরা মনে করি, তারা যত্নবান হলে, স্বাস্থ্যখাত থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।’

দুদক কমিশনার বলেন, ‘আমরা জানি, প্রতিরোধ করলে প্রতিবাদের দরকার হয় না। সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। আমরাও দুর্নীতির বিষয়ে আরও কঠোর হব। আর দুর্নীতি ঠেকাতে না পারলে উন্নত দেশ গড়ার কাজ বাধাগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘সরকার এখন দুর্নীতিকে না বলুন নীতিতে চলছে। দুদকও একই নীতির সঙ্গে কাজ করে। আমরা আশা করি, এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তারা এটা সাদরে গ্রহণ করবে।’

স্বাস্থ্যখাতের দুর্নীতি বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়, সেবা, নিয়োগ, বদলি, পদায়ন, ইকুইপমেন্ট ব্যবহার, ঔষধ সরবরাহ ইত্যাদি।

আর এসব প্রতিরোধে দুদক ২৫ দফা সুপারিশ করেছে, যেগুলোর মধ্যে রয়েছে— তথ্যবহুল সিটিজেন চার্টার, মালামাল রিসিভ কমিটিতে বিশেষজ্ঞ সংস্থার সদস্যদের অন্তর্ভূক্তি, ঔষধ ও মেডিকেল ইকুইপমেন্ট ক্রয়ের ক্ষেত্রে ইজিপিতে টেন্ডার অনুসরণ, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল স্থাপনে অনুমতির ক্ষেত্রে নিজস্ব স্থায়ী চিকিৎসক/কর্মচারীর ও কার্যনির্বাহী কমিটি ইত্যাদি বিষয় নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বদলির নীতিমালা প্রণয়ন, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে ঔষধের নাম না লিখে জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা, ইন্টার্নশিপ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা এবং বর্ধিত এক বছর উপজেলা পর্যায়ের চিকিৎসকদের ক্ষেত্রে পিএসসি এবং বেসরকারি চিকিৎসকদের ক্ষেত্রে মহাপরিচালক (স্থাস্থ্য) এবং পিএসসির প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ প্রদান করা যেতে পারে বলে দুদক সুপারিশ করেছে।

প্রতিবেদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘দুদকের প্রতিবেদন আমরা স্টাডি করব। আমরাও ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। দুদকের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি থাকলে সুশাসন প্রতিষ্ঠা হয় না। স্বাস্থ্যখাতে দুর্নীতির আঁচড় যাতে না লাগে, সেজন্য আমরা কাজ করব। ইতোমধ্যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আমরা সরিয়ে দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘এখন থেকে প্রয়োজন ছাড়া কোনো বদলি হবে না। তদবিরেও কাজ হবে না। প্রতিষ্ঠানের প্রয়োজনেই বদলি হবে।’

তিনি বলেন, ‘আমরা হাসপাতালগুলোর সেবার বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করেছি। তারা কাজ করছে। আশা করছি, খুব কম সময়ের মধ্যে আরও উন্নতি হবে।’

এ সময় মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত