আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করাসহ ইন্দো-প্যাসিফিক কৌশলে যোগ দেয়ার বিষয়েও প্রস্তাব করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, বৈঠকে গণতন্ত্র ও সুশাসনের বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক অংশিদারিত্ব, সামরিক অস্ত্র বিক্রি, ইন্দো-প্যাসিফিক কৌশল, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনসহ কীভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানোর কথা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক। শুধু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয় বরং সব সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে সামনের দিনগুলোতে এ ভবনে আরও অনেকবার আমাকে আসতে দেখবেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। অস্ত্র কেনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বৈঠকে যুক্তরাষ্ট্র তুলেছে। তারা মার্কিন থেকে অস্ত্র কেনার কথা বলেছে। এ বিষয়ে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে মার্কিনিদের পণ্য বেশ দামি। আমরা এ বিষয়ে একটু সুলভমূল্যের দিকে তাকাই।

ইন্দো প্যাসিফিক কৌশল প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাংলাদেশের খুব ভালো। তাদের বিনিয়োগও ভালো। এর মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা তো খুবই ভালো। আমরা প্রস্তাব করেছি এর বাইরে অন্য খাতে বিনিয়োগের জন্য। উইন উইন পরিস্থিতি থেকে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই ২০২১ সালের মধ্যে। এখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত