আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দেশে চার লেনে উন্নীত হওয়া মহাসড়কের সংখ্যা ৬টি, দৈর্ঘ্য ৪৭০ কিলোমিটার

দেশে চার লেনে উন্নীত হওয়া মহাসড়কের সংখ্যা ৬টি, দৈর্ঘ্য ৪৭০ কিলোমিটার

গত ১০ বছরে (২০০৯ থেকে জুন ২০১৮ পর্যন্ত) সড়ক ও জনপথ অধিদফতর উন্নয়ন খাতের আওতায় দেশের ৪ হাজার ৩৩১ কিলোমিটার মহাসড়ক মজবুত করা হয়েছে। একইসঙ্গে দেশের ৫ হাজার ১৭১ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে। এর মধ্যে ৪১৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক কোথাও চার লেন আবার কোথাও তার বেশি লেনে উন্নীত করা হয়েছে। এর বাইরেও আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর পৃথক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ঢাকা-মাওয়া-পাচ্চচর-ভাঙ্গা মহাসড়ক বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় চারলেনে উন্নীতকরণ কাজ এগিয়ে চলেছে। এটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় প্রায় ২৬৩ কোটি টাকা ব্যয়ে চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণকাজ এগিয়ে চলেছে। কুমিল্লা বিশ্বরোড থেকে লাকসাম হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন মোট ২১ হাজার ৩০২ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক, ৪ হাজার ৪০৪টি সেতু এবং ১৪ হাজার ৮৯৪টি কালভার্ট রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, সরকারের অনুন্নয়ন খাতের আওতায় দেশের ৪ হাজার ৮৬৯ কিলোমিটার মহাসড়ক কার্পেটিং ও সিলকোট করা হয়েছে। এক হাজার ৮৯২ কিলোমিটার ডিবিএসটি এবং ৮ হাজার ১৫৮ কিলোমিটার ওভারলে করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের চার লেনে উন্নীত হওয়া ৬টি মহাসড়কের দৈর্ঘ্য ৪৭০ কিলোমিটার। এর মধ্যে অর্থনীতির লাইফ-লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দৈর্ঘের পরিমাণ ১৯০ কিলোমিটার। যা চার লেনে উন্নীত করা হয়েছে। গুরুত্বের দিক থেকে এরপরেই রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যা গত বছরই চার লেনে উন্নীত করা হয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়ক চারলেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও চট্টগ্রাম-হাটহাজারী সড়ক ডিভাইডারসহ চার লেনে উন্নীত করা হয়েছে।

মন্ত্রণালয় ও প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০১৮ সালের ৩০ জুন এই ১০ বছরেই নির্মিত হয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। যা দেশি -বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

সরকারের গত ১০ বছরেই দেশে আট লেনের মহাসড়কে উন্নীত করা হয়েছে যাত্রাবাড়ি-কাঁচপুর সড়ক। এটি দেশের প্রথম আট লেনের মহাসড়ক। সূত্র আরও জানায়, গত দশ বছরে সড়ক ও মহাসড়ক বিভাগ ২৭৬টি প্রকল্প শেষ করেছে। একই সঙ্গে ৩৪১টি নতুন প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে ২০১৮-১৯ অর্থ-বছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ১৩৯টি প্রকল্প চলমান রয়েছে।

সরকারের করা গত ১০ বছরের উন্নয়ন সংক্রান্ত প্রতিবদনে জানা গেছে, এ সময়কালে দেশের বিভিন্ন স্থানে ৯টি ফ্লাইওভার বা ওভারপাস এবং ৭টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহীপালে ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ফেনীর ফতেহপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ইলিয়টগঞ্জ ও চট্টগ্রামের কালুশাহ মাজার এলাকায় তিনটি রেলওয়ে ওভারপাস, কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্মিত হয়েছে মাওনা ফ্লাইওভার। একইসঙ্গে ঢাকা মহানগরীতে বনানী রেলওয়ে ওভারপাস, মিরপুর থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত মো. জিল্লুর রহমান ফ্লাইওভার, কুমিল্লা শহরে শাসনগাছা ফ্লাইওভার, টঙ্গীতে আহসান উল্যাহ মাস্টার ফ্লাইওভার, চট্টগ্রাম বন্দর সংযোগ ফ্লাইওভারগুলো উল্লেখযোগ্য।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, এ সময়ে ৯১৪টি সেতু ও ৩ হাজার ৯৭৭টি কালভার্ট কোথাও নির্মাণ আবার কোথাও পুনর্নির্মাণ করা হয়েছে। এর মধ্যে শহীদ বুদ্ধিজীবী সেতুসহ  সুলতানা কামাল, শেখ লুৎফর রহমান, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সোনতলা, এলাসিন, কাজির বাজার, আচমত আলী খান, শাহ আমানত, ওয়াজেদ মিয়া, থানচি, রুমা, তিস্তা, শহীদ আব্দুর রব সেরনিয়াবত, বড়দহ, সানন্দবাড়ি, বিরুলিয়া, চৌফলদন্ডী ও শহীদ শেখ ফজলুল হক মনি সেতু উল্লেখযোগ্য।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত