আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডা. আকাশের স্ত্রী মিতুর ৩ দিনের রিমান্ড

ডা. আকাশের স্ত্রী মিতুর ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে স্ত্রীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী ডা. তানজিলা হক মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ডা. আকাশের মা বাদী হয়ে আকাশের স্ত্রী মিতুসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরো তিন/চারজনকে অজ্ঞাত আসামি করে আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, 'তানজিলা হক চৌধুরী মিতুর সাত দিনের রিমান্ড চেয়ে গত শনিবার আদালতে আবেদন জানানো হয়েছিল। সোমবার শুনানির নির্ধারিত দিনে শুনানি শেষে মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এই মামলায় মিতু ছাড়াও অন্যান্য আসামি হলেন- মিতুর মা শামীম শেলী (৪৯), বাবা আনিসুল হক চৌধুরী (৫৫), বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), মিতুর দুই ছেলে বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম (২৮)।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে স্ত্রীর সাথে ঝগড়ার পর স্ত্রীকে বাবার হাতে তুলে দিয়ে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। এর আগে আত্মহত্যার জন্য স্ত্রীর একাধিক পরকীয়ার সম্পর্কের কথা তুলে ধরে ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেন আকাশ। ঘটনার পর চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। একই দিন রাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত