আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল, ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল, ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (কৃষি বিভাগের) দুই শিক্ষার্থীকে একটি রুমের ভেতরে আটকে রেখে জোর পুর্বক র‌্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টার সময় তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ছয় শিক্ষার্থী হলেন, ইটিই বিভাগের ২য় বর্ষের ছাত্র মো, শিপন, শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, ও তুর্জয় হাওলাদার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো, আশিকুজ্জামান ভুইয়া সাংবাদিকদের জানিয়েছেন, আজীবনের জন্য বহিষ্কৃত ৬ শিক্ষার্থী গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২ জন শিক্ষার্থীকে হলের একটি রুমের ভেতরে আটকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত জোর করে তাদেরকে র‌্যাগিং করে। পরে র‌্যাগিংয়ের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওই ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত